চাঁদ ধরা ফাঁদ জান না মন।
নেহাজ নাই তোমার
নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।
সামান্য রসে তার পণ্য পাবে কে
কেবল প্রেম-রসের রসিক যে
ও সে প্রেম কেমন,
কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।
ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়
নইলে হবে না
প্রেম উপাসনা
মিছে ছল বাড়িয়ে হবে মরণ।।
মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়িদেখ বর্তমান
মুখে দীন দীন বল,
সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।
Discussion
Public comments for Chand Dhora Phand Jan Na Mon are available on the discussion page.
View discussion