Back to Library
Whimsical

চাঁদমামা Chandmama

Joler Gaan

Read Chandmama in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

2024

গীতিকার
রাহুল আনন্দ
কণ্ঠশিল্পী
রাহুল আনন্দ
ধরণ
আধুনিক
Lyrics

দূরে থাকা মেঘ, উড়ে উড়ে দেখ
দেখ আমার সোনার গাঁয়,
চাঁদ ভেসে যায়
রূপালী চাঁদ ভেসে যায়,
আমার সোনার গাঁয়।

ও ললিতে, ও বিশখে
আয় লো তোরা আয়,
দেখে যা আমার উঠানে
চাঁদ নাচিয়া বেড়ায়
আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায়।

দূরে থাকা মেঘ, উড়ে উড়ে দেখ,
দেখে যা আমার উঠানে,
চাঁদ নাচিয়া বেড়ায়,
আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায়।

ও চাঁদমামা গায়ে সাদা জামা
ও চাঁদমামা গায়ে সাদা জামা
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?

তোমায় নিয়ে কবিতা
লিখেছেন কতো কবি,
আঁধারের মাঝে একফালি সাদা
এঁকেছেন শত ছবি।

কেউ বলে তুমি ঝলসানো রুটি
কেউ-বলে প্রিয়তমা,
কেউ বলে তুমি হারানো প্রেম
ওগো সুন্দরীতমা।

ও চাঁদমামা গায়ে সাদা জামা
ও চাঁদমামা গায়ে সাদা জামা
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?

Read in Banglish
Dure thaka megh, ure ure dekh Dekh amar sonar gay, Chand bhese jay Rupali chand bhese jay, Amar sonar gay. O Lolite, o bishakhe Ay lo tora ay, Dekhe ja amar uthane Chand nachiya beray Amar uthane chand nachiya beray. Dure thaka megh, ure ure dekh, Dekhe ja amar uthane, Chand nachiya beray, Amar uthane chand nachiya beray. O Chandmama gaye sada jama O Chandmama gaye sada jama Eka bose akashe ki koro? Bangla naki ingrejite Kobita poro? Eka bose akashe ki koro? Bangla naki ingrejite Kobita poro? Tomay niye kobita Likhechen koto kobi, Adharer majhe ekfali sada Ekechen shoto chobi. Keu bole tumi jhoulsano ruti Keu-bole priyotoma, Keu bole tumi harano prem Ogo sundoritoma. O Chandmama gaye sada jama O Chandmama gaye sada jama Eka bose akashe ki koro? Bangla naki ingrejite Kobita poro? Eka bose akashe ki koro? Bangla naki ingrejite Kobita poro?

Related songs

More songs you may enjoy.

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Nostalgic

Baula Batas

বাউলা বাতাস

Joler Gaan

"বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান—"

Nostalgic

Bokul Phool

বকুল ফুল

Joler Gaan

"বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Melancholic

Dure Thaka Megh

দূরে থাকা মেঘ

Joler Gaan

"দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ মন মন সে তো পাল ছেড়া তরী যতদূরই যাক সে সবটুকু তোরই।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Discussion

Public comments for Chandmama are available on the discussion page.

View discussion