চারু চপল পায়ে যায় যুবতি গোরী Charu Chapal Paye Jaye Jubati Gori

চারু চপল পায়ে যায় যুবতি গোরী।
আঁচলের পাল তুলে সে চলে ময়ূরপঙ্খি-তরি॥

আয় রে দেখবি যদি ভাদরের ভরা নদী,
চলে কে বেদরদি, ভেঙে কূল গিরি-দরি॥

মুখে চাঁদের মায়া, কেশে তমাল-ছায়া,
এলোচুলে দুলে দুলে নেচে চলে হাওয়া-পরি॥

নয়ন-বাণে মারে প্রাণে, চরণ-ছোঁয়ায় জীবন দানে,
মায়াবিনী জাদু জানে, হার মানে উর্বশী অপ্সরি॥

বাংলিশ/Banglish

Charu chapal paye jay jubati gori. Ancholer pal tule se chole moyurpongkhi-tori. Ay re dekhbi jodi bhadorer bhora nodi, Chole ke bedordi, bhenge kul giri-dori. Mukhe chander maya, keshe tomal-chaya, Elochule dule dule neche chole hawa-pori. Noyon-bane mare prane, choron-choyay jibon dane, Mayabini jadu jane, har mane urboshi opsori.

Discussion

Public comments for Charu Chapal Paye Jaye Jubati Gori are available on the discussion page.

View discussion