চাতক রইলো মেঘের আশে তেমনি মতো রইলাম গো আমি
শ্যামচন্দের আশে গোসাঁই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই।।ধু।।
তমাল ডালে বাজাও হে বেণু তিমাল ডালে লাগছে গো
রাধার শ্যামপদ রেণু;
তমাল ডালে আমার গলে একত্রে বাধিয়া থই।
ভাইবে রাধারমণ বলে পড়িয়া রইলাম শ্যামের যুগল চরণতলে
শ্যামের দেখা পাব বলে আশা পথ চাইয়া রই।।
Discussion
Public comments for Chatok Roilo Megher Ashe are available on the discussion page.
View discussion