দুঃখ সহনো না যায়
যৌবন চলিয়া গেল সখী
প্রিয়া না পাওয়া যায়।।ধু।।
সব নারী প্রিয়া সনে সুখে করে কেলি
মুই নারী প্রিয়া বিনে তাপিত কেবলি
প্রিয়া পন্থ নিরখিয়া তনু হইল ক্ষীণ
বেহুশ হুতাশে যাপি রাত্ৰি কিবা দিন
আজি কালি করিয়া গো দিন গাইয়া যায়
যৌবন থাকিতে সই–না পাইলাম প্রিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জিতে না পাইলাম তোমায় পাই যেন মরিয়া।
Discussion
Public comments for Dukkho Sohono Na Jay are available on the discussion page.
View discussion