Back to Library
Devotional

চেয়ে দেখ নারে মন দিব্য নজরে Cheye Dekh Nare Mon Dibyo Nojore

Lalon Shah

Read Cheye Dekh Nare Mon Dibyo Nojore in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1925

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

চেয়ে দেখ নারে মন দিব্য নজরে।
চারি চাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।

হলে সে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন (হয় রে)
আবার চাঁদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে।

চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া (দেয় রে)
জমিতে ফলছে মেওয়া
চাঁদের সুধা ঝরে।

নয়ন-চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার (হয় রে)
লালন কয়, বিপদ আমার
গুরু-চাঁদ ভুলে রে।।

Read in Banglish
Cheye dekh nare mon dibyo nojore. Chari chand dicche jholok monikothar ghore. Hole se chander sadhon Adhor chand hoy doroshon (hoy re) Abar chandete chander ason Rekheche phikire. Chande chand Dhaka dewa Chande dey chander khewa (dey re) Jomite pholche mewa Chander sudha jhore. Noyon-chand prosonno jar Shokol chand drishto hoy tar (hoy re) Lalon koy, bipod amar Guru-chand bhule re..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Devotional

Ruper Tulona Rupe

রূপের তুলনা রূপে

Lalon Fakir

"রূপের তুলনা রূপে। ফণিমণি সৌদামিনী কি আর তার কাছে শোভে।"

Devotional

Sai Amar Din Ki Jabe Ei Bole

সাঁই আমার দিন কি যাবে এই বলে

Lalon Shah

"সাঁই আমার দিন কি যাবে এই বলে। আমি পড়ে আছি অকূলে। জগাই মাধাই দুটি ভাই তাদের তো নিলে।"

Discussion

Public comments for Cheye Dekh Nare Mon Dibyo Nojore are available on the discussion page.

View discussion