চিনবে তারে এমন আছে কোন ধনি।
নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি।
বেদ আগমে জানা গেল
ব্রহ্মা যারে হার্দ্য হল
জীবের কি সাধ্য বল
তারে চিনি।
কত কত মুনি জনা
করিয়ে রে যোগ সাধনা
লীলার অন্ত কেউ পেল না
লীলা এমনি।
সবে বলে কিঞ্চিৎ ধ্যানী
গণ্য সে হল শূলপাণি
লালন বলে, কবে আমি
হব তেমনি৷।
Discussion
Public comments for Chinbe Tare Emon Ache Kon Dhoni are available on the discussion page.
View discussion