চিত্ত দুয়ার খুলিবি কবে মা,
চিত্ত-কুটীরবাসিনী।
অন্ধ ভিখারি রয়েছি দাঁড়ায়ে,
ওগো নয়ন বিকাশিনী।
রাজপথে পথে ঘুরিলাম কত,
লভিনু যত না, হারাইনু তত,
মিটিল না ক্ষুধা, মিলিল না সুধা,
ওগো সন্তাপনাশিনী।
আজি ফিরিলাম ঘরে দীন শ্রীহীন
সংসার ধুলায় ম্লান মলিন,
বসিবি কি হেন জীবন-পঙ্কে,
ওগো পঙ্কজবাসিনী।।
Discussion
Public comments for Chitto Duar Khulibi Kobe Ma are available on the discussion page.
View discussion