চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও উদাসী যায় চলে।
তবু কি ভরি তারে অমৃত ছিল না রে—
স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি॥
Read Choronrekha Tobo Je Pothe Dile Lekhi in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1927
চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও উদাসী যায় চলে।
তবু কি ভরি তারে অমৃত ছিল না রে—
স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি॥
More songs you may enjoy.
আজি বসন্ত জাগ্রত দ্বারে
Rabindranath Tagore
"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"
অনন্তের বাণী তুমি
Rabindranath Tagore
"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"
ভোর হল যেই শ্রাবণশর্বরী
Rabindranath Tagore
"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"
হে আকাশবিহারী-নীরদবাহন জল
Rabindranath Tagore
"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"
অবেলায় যদি এসেছ আমার বনে
Rabindranath Tagore
"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"
সন্ন্যাসী
Rabindranath Tagore
"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"
Discussion
Public comments for Choronrekha Tobo Je Pothe Dile Lekhi are available on the discussion page.
View discussion