ডাকিল মোরে জাগার সাথি Dakilo More Jagar Sathi

ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে, প্রভাত হল আঁধার রাতি॥

বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা, ছড়ায় তারি বসন রাঙা–
ফুলের বাসে এই বাতাসে কী মায়াখানি দিয়েছে গাঁথি॥

গোপনতম অন্তরে কী লেখনরেখা দিয়েছে লেখি !
মন তো তারি নাম জানে না, রূপ আজিও নয় যে চেনা,
বেদনা মম বিছায়ে দিয়ে রেখেছি তারি আসন পাতি॥

বাংলিশ/Banglish

Dakilo more jagar sathi. Praner majhe bibhash baje, probhat holo adhar rati. Bajay bashi tondra-bhanga, choray tari boson ranga– Phuler base ei batase ki mayakhani diyeche ganthi. Gopontomo ontore ki lekhonrekha diyeche lekhi ! Mon to tari nam jane na, rup ajio noy je chena, Bedona momo bichaye diye rekhechi tari ason pati.

Discussion

Public comments for Dakilo More Jagar Sathi are available on the discussion page.

View discussion