দেহের কেবা মরে কে অমর।
দরবেশ হাও কও দেহের খবর।।
আব-আতশ-খাক-বাতে যখন, করেছে এই দেহের পত্তন
তাহার মাঝে কোন মহাজন, তিন তারে নিচ্ছে খবর।।
এক বিন্দু মনি হতে, দেহের গঠন হল তাইতে
এহার দোষী মনি কোন জায়গাতে
গঠন কেমন রঙ কি তার।।
কেহ যাবে স্বৰ্গে চলে, কাকে কে নরকে দিলে
নসর বলে বল খুলে, করে দেও সূক্ষ্ম বিচার।।
Discussion
Public comments for Deher Keba More Ke Amor are available on the discussion page.
View discussion