Back to Library
Spiritual

দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে Dekh Na Ebar Apnar Ghor Thauriye

Lalon Fakir

Read Dekh Na Ebar Apnar Ghor Thauriye in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে।
আঁখির কোনায় পাখির বাসা
যায়-আসে হাতের কাছ দিয়ে।

সবেতে পাখি একটা,
সহস্র কুঠরি-কোঠা
আছে আড়া পাতিয়ে।
নিগুমে তার মূল একটি ঘর
অচিন হয় সেথা যেয়ে।

ঘরের আয়না আঁটা চৌপাশে
মাঝখানে পাখি বসে
আছে আনন্দিত হয়ে।
তোরা দেখ না রে ভাই, ধরার জো নাই
সামান্য হাত বাড়ায়ে।

কেউ দেখতে যদি সাধ কর
সন্ধানী চিনে ধর
দিবে দেখায়ে।
সিরাজ সাঁই কয়, লালন তোমায়
বোঝাতে দিন যায় বয়ে।।

Read in Banglish
Dekh na ebar apnar ghor thauriye. Ankhir konay pakhir basha Jay-ase hater kach diye. Sobete pakhi ekta, Sohosro kuthri-kotha Ache ara patiye. Nigume tar mul ekti ghor Ochin hoy setha jeye. Ghorer ayna ata choupashe Majhkhane pakhi boshe Ache anondito hoye. Tora dekh na re bhai, dhorar jo nai Samanyo hat baraye. Keu dekhte jodi sadh koro Sondhani chine dhoro Dibe dekhaye. Siraj Sai koy, Lalon tomay Bojhate din jay boye.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sadhur Songe Sadhur Songo

সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়

Lalon Shah

"সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়। সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয় আমার সাধুর সঙ্গ হইল কৈ।।"

Philosophical

Hai Ki Ajab Kol Bote

হায় কি আজব কল বটে

Lalon Shah

"হায় কি আজব কল বটে। কি ইসারায় টিপে দেয় অমনি ছবি যায় উঠে।।"

Philosophical

Jete Sadh Hoy Re Kashi

যেতে সাধ হয় রে কাশী

Lalon Fakir

"যেতে সাধ হয় রে কাশী কর্ম ফাঁসি বাধে গলায়। আমি আর কতদিন ঘুরব এমন নাগর-দোলায়।।"

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Philosophical

Gere Gangere Khepa Hapur Hupur

গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে

Lalon Shah

"গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে । এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে।।"

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Discussion

Public comments for Dekh Na Ebar Apnar Ghor Thauriye are available on the discussion page.

View discussion