গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে ।
এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে।।
বাই চালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পাড় গা তাড়াতাড়ি
তাইতে হল কফের নাড়ি
তাইতো হানা দেয় আমারে।।
কুতফি যখন কফের জালায়
তাগা তাবিজ বাঁধবি গলায়
তাতে কি হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।
ক্ষান্ত দে-রে ঝাপই খেলা
শান্ত হ-রে ও মন ভোলা
এখনও কি আছে বেলা
লালন কয়, দেখ চক্ষু মেলে।।
Discussion
Public comments for Gere Gangere Khepa Hapur Hupur are available on the discussion page.
View discussion