Back to Library
Devotional

সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয় Sadhur Songe Sadhur Songo

Lalon Shah

Read Sadhur Songe Sadhur Songo in Bengali and Banglish transliteration, from Haramoni Vol 8.

Updated

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়।
সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
আমার সাধুর সঙ্গ হইল কৈ।।

যদি সাধুর সঙ্গ হত
অঙ্গ অঙ্গে মিশে যেত
সে ভাব আমার হইল কৈ।।

সোনাতে সোহাগা দিলে
কঠিন সোনা যায় গলে,
আমার হিয়া গলিল কৈ।।

মুখে গুরু গুরু বলি
অন্তরেতে জুয়াচুরি,
দেখিলে অমনি পরের নারী
ঐ রসে মাতিয়া রই।।

ফকির লালন বলে,
আমার গুরু-নামে পাষাণ গলে
আমার মন-পাষাণ গলে কৈ।।

Read in Banglish
Sadhur songe sadhur songo shorbo shastre koy. Sadhur songo neya matro Krishnoprapto hoy Amar sadhur songo hoilo koi.. Jodi sadhur songo hoto Ongo onge mishe jeto Se bhab amar hoilo koi.. Sonate sohaga dile Kothin sona jay gole, Amar hiya golilo koi.. Mukhe guru guru boli Ontorete juachuri, Dekhile omni porer nari Oi rose matiya roi.. Fakir Lalon bole, Amar guru-name pashan gole Amar mon-pashan gole koi..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Hai Ki Ajab Kol Bote

হায় কি আজব কল বটে

Lalon Shah

"হায় কি আজব কল বটে। কি ইসারায় টিপে দেয় অমনি ছবি যায় উঠে।।"

Philosophical

Jete Sadh Hoy Re Kashi

যেতে সাধ হয় রে কাশী

Lalon Fakir

"যেতে সাধ হয় রে কাশী কর্ম ফাঁসি বাধে গলায়। আমি আর কতদিন ঘুরব এমন নাগর-দোলায়।।"

Spiritual

Dekh Na Ebar Apnar Ghor Thauriye

দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে

Lalon Fakir

"দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে। আঁখির কোনায় পাখির বাসা যায়-আসে হাতের কাছ দিয়ে।"

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Philosophical

Gere Gangere Khepa Hapur Hupur

গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে

Lalon Shah

"গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে । এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে।।"

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Discussion

Public comments for Sadhur Songe Sadhur Songo are available on the discussion page.

View discussion