Back to Library
Philosophical

দেখ এ সংসার ভোজবাজির প্রকার Dekho E Shongshar Bhojbajir Prokar

Lalon Shah

Read Dekho E Shongshar Bhojbajir Prokar in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

দেখ এ সংসার
ভোজবাজির প্রকার,
দেখতে দেখতে অমনি কেবা কোথা যায়।
মিছে এ ঘর-বাড়ি
মিছে দৌড়াদৌড়ি করি
কার মায়ায়।

কৃতিকর্মার কৃতি কে বুঝতে পারে
সে বা জীবকে লয় কোথা ধরে।
সে কথা আর শুধাব কারে
ও তার নিগূঢ় তত্ত্ব, অর্থ কে বলবে আমায়।

যে করে এই লীলে তারে চিনলাম না
আমি আমি বলি আমি কোন জনা।
মরি রে কি আজব কারখানা
এবার শুনে পড়ে কিছুই ঠাওর নাহি হয়।

ভয় ঘোচে না আমার দিবস-রজনী
কার সাথে কোন দেশে যাব না জানি।
সিরাজ সাই কয়, বিষম কার গণি
এবার পাগল হয় রে লালন, যে তাই জানতে চায়।।

Read in Banglish
Dekho e shongshar Bhojbajir prokar, Dekhte dekhte omni keba kotha jay. Miche e ghor-bari Miche douradouri kori Kar mayay. Kritikormar kriti ke bujhite pare She ba jibke loy kotha dhore. She kotha ar shudhabo kare O tar nigurh totto, ortho ke bolbe amay. Je kore ei lile tare chinlam na Ami ami boli ami kon jona. Mori re ki ajob karkhana Ebar sune pore kichui thaor nahi hoy. Bhoy ghoche na amar dibosh-rojoni Kar sathe kon deshe jabo na jani. Siraj Shai koy, bishom kar goni Ebar pagol hoy re Lalon, je tai jante chay.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Devotional

Ruper Tulona Rupe

রূপের তুলনা রূপে

Lalon Fakir

"রূপের তুলনা রূপে। ফণিমণি সৌদামিনী কি আর তার কাছে শোভে।"

Devotional

Sai Amar Din Ki Jabe Ei Bole

সাঁই আমার দিন কি যাবে এই বলে

Lalon Shah

"সাঁই আমার দিন কি যাবে এই বলে। আমি পড়ে আছি অকূলে। জগাই মাধাই দুটি ভাই তাদের তো নিলে।"

Discussion

Public comments for Dekho E Shongshar Bhojbajir Prokar are available on the discussion page.

View discussion