Back to Library
Devotional

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান Deshe Deshe Geye Berai Tomar Namer Gan

Kazi Nazrul Islam

Deshe Deshe Geye Berai Tomar Namer Gan lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান
হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।।

এমনি তোমার নামের আছর –
নামাজ রোজার নাই অবসর,
তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।

তকদিরে মোর এই লিখেছ
হাজার গানের সুরে
নিত্য দিব তোমার আজান
আঁধার মিনার-চূড়ে।

কাজের মাঝে হাটের পথে
রণ-ভূমে এবাদতে
আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।।

Read in Banglish
Deshe deshe geye berai tomar namer gan He khoda, e je tomari hukum, tomari forman.. Emni tomar namer achhor – Namaj rojar nai oboshor, Tomar namer neshay soda moshgul mor pran. Tokdire mor ei likhechho Hajar ganer sure Nityo dibo tomar ajan Andhar minar-chure. Kajer majhe hater pothe Ron-bhume ebadote Ami tomar nam shonabo, korbo shokti dan..

Related songs

More songs you may enjoy.

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Saiyade Makki Madani Amar Nabi Mohammad

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Kazi Nazrul Islam

"সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ। করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ॥"

Devotional

Allahar Naam Mukhe Jahar

আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম

Kazi Nazrul Islam

"আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম। এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্‌তের আরাম।।"

Devotional

Mohammad Nam Jotoi Jopi Totoi Modhur Lage

মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে

Kazi Nazrul Islam

"মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু থাকে, কে জানিত আগে॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Discussion

Public comments for Deshe Deshe Geye Berai Tomar Namer Gan are available on the discussion page.

View discussion