ধান ভানি ধান ভানি রে
ফসল ঘরে আনি রে,
ঘাম ঝরানো সোনার ফসল জীবন জানি রে।
ধান ভানি ধান ভানি রে
খুশির আগমনী রে,
নতুন ধানের গন্ধে নতুন স্বপ্ন বুনি রে।
আরে নতুন ধানের চিড়া দিবো
নতুন ধানের খই,
নতুন ধানের ভাত রেঁধেছি
পড়শিরা সব কই গেলি রে,
পড়শিরা সব কই ?
ও ধান ভানি রে
ঢেঁকিতে পাড় দিয়া,
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া
ও ধান ভানি রে।
বাড়ি আইলে ইষ্টিকুটুম
ওই না ধানের চিড়া কুটুম রে,
ও.. বাড়ি আইলে ইষ্টিকুটুম
ওই না ধানের চিড়া কুটুম রে,
মিঠা পায়েস বানায়া খামু
পাড়া পড়শি লইয়া,
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া
ও ধান ভানি রে।
ও ধান ভানি রে
ঢেঁকিতে পাড় দিয়া,
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া
ও ধান ভানি রে।
আরে ধান বেচিয়া কিনুম শাড়ি
পিন্ধ্যা যামু বাপের বাড়ি রে,
আরে ধান বেচিয়া কিনুম শাড়ি
পিন্ধ্যা যামু বাপের বাড়ি রে,
খালে বিলে আইলে পানি
নায়ে ছইয়া দিয়া,
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া
ও ধান ভানি রে।
ও ধান ভানি রে
ঢেঁকিতে পাড় দিয়া,
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া
ও ধান ভানি রে।
Discussion
Public comments for Dhaan Bhani are available on the discussion page.
View discussion