আঁচল গুছাইয়া কইন্যা
গুঁজিল কোমরে,
মেঘ বরণ খোঁপা খানি
বান্ধিল সজোরে।
আঁচল গুছাইয়া কইন্যা
গুঁজিল কোমরে,
মেঘ বরণ খোঁপা খানি
বান্ধিল সজোরে।
অঁখিতে আঁকিল কাজল
হরিণীর মত,
দুহাতে পরিল তাহার
চুড়ি আছে যত।
সোহাগেরও মালা কইন্যা
কে দিল তোর গলে রে..
নাচে সুন্দরী বালা..
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে রে,
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে।
আলতা পরিয়া কইন্যা
টুকুর টুকুর চলে রে,
চরণের নূপুর খানি
ছন্দে তাহার বলে।
রাঙা দুই ঠোঁটে কইন্যার
লাজুক লাজুক হাসি,
সামনের ফাল্গুনে কইন্যা
হবে পরবাসী।
সেই কথা শুনিয়া ভ্রমর
বসিল কোন ফুলে রে..
নাচে সুন্দরী বালা..
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে রে,
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে।
নাচে সুন্দরী বালা
ধিন তাক তাক ধিনাক তালে,
নাচে সুন্দরী বালা
বাংলা ঢোলকের বোলে,
আরে নাচে সুন্দরী বালা
জোড়া কদমের তলে,
আরে নাচে সুন্দরী বালা
নাচে রে আপন খেয়ালে।
নাচিতে নাচিতে বেলা
গড়াইলো কার ভুলে রে..
নাচে সুন্দরী বালা ..
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে রে,
নাচে সুন্দরী বালা
ঠুমক ঠুমক তালে।
Discussion
Public comments for Nache Sundori Bala are available on the discussion page.
View discussion