Back to Library
Nostalgic

ঢাকানামা Dhakanama

Joler Gaan

Read Dhakanama in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

2021

গীতিকার
রাহুল আনন্দ
কণ্ঠশিল্পী
মল্লিক ঐশ্বর্য
ধরণ
আধুনিক
Lyrics

অচেনা রাস্তায় – তিনচাকা রিক্সায়
বিপরীতমুখী চেনা মুখ-
ইট কাঠ পাথরে – উঁকি মারে অন্দরে
“ভালোবাসা” নামের অসুখ ।।

লাখো মানুষের ভীড়ে…
বুড়িগঙ্গার তীরে…
খুনসুটি আহ্লাদ-আড্ডায় ফুটপাত,
মশারীর সংসারে-কত শত কাটে রাত –
বিস্ময়ে ভরা চার চোখ !

দেয়ালে দেয়ালে…
আজব খেয়ালে…
স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবী উড়ে,
পোষ্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে –
ময়ুরী আর মারজুক ।।

আবোলতাবোল…
হযবরল বোল…
এলোমেলো গলি – নকশা আঁকা,
পুরোটাই খোলা – নাম তবু ঢাকা –
(আমরা)পাগলা হাওয়ায় ভাসাই
পালক বুক…
(আমরা) রোজ রোজ-ই খুঁজি –
আপন প্রিয়মুখ ।।

ঢাকাই শাড়ি রেশমী হাওয়ায় উড়ে…
“ঢাকা” খোলা থাকে – বাহিরে-অন্দরে…
(আমরা)ঢাকাই হাওয়ায় ভাসাই
ঘুড্ডি বুক…
(আমরা)আয়নায় খুঁজি –
আপন আগুনমুখ ।।

Read in Banglish
Ochena rastay – tinchaka rickshay Biporitmukhi chena mukh- It kath pathore – unki mare ondore “Bhalobasha” namer oshukh .. Lakho manusher bhire… Burigangar tire… Khunshuti ahlad-adday futpat, Mosharier shonshare-koto shot kate rat – Bishmoye bhora char chokh ! Deyale deyale… Ajob kheyale… Slogan kobita drohe-shomoyer dabi ure, Poster billboard-e-ratjaga prem kore – Moyuri ar Marjuk .. Aboltabol… Hojoborolo bol… Elomelo goli – noksha aka, Purotai khola – nam tobu Dhaka – (Amra) pagla haway bhashai Palok buk… (Amra) roj roj-i khunji – Apon priyomukh .. Dhakai shari reshmi haway ure… “Dhaka” khola thake – bahire-ondore… (Amra) dhakai haway bhashai Guddi buk… (Amra) aynay khunji – Apon agunmukh ..
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Nostalgic

Baula Batas

বাউলা বাতাস

Joler Gaan

"বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান—"

Nostalgic

Bokul Phool

বকুল ফুল

Joler Gaan

"বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Melancholic

Dure Thaka Megh

দূরে থাকা মেঘ

Joler Gaan

"দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ মন মন সে তো পাল ছেড়া তরী যতদূরই যাক সে সবটুকু তোরই।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Discussion

Public comments for Dhakanama are available on the discussion page.

View discussion