ধন্য আশেকী জনায় এ দীন দুনিয়ায় Dhanya Ashiki Janay E Deen Duniyay

Lalon Shah

ধন্য আশেকী জনায় এ দীন দুনিয়ায়।
আশেক জোরে গগণের চাঁদ
পাতালে নামায়।।

নাম জপে না, কাম করে না
শুদ্ধ দেল আশেক দেওয়ানা
তাইতে আমার সাঁই রব্বানা
মদত সদায়।।

সুঁইর ছিদ্রে চালায় হাতী
বিনা তেলে জ্বালায় বাতি
সদায় নিষ্ঠা রতি
ঠাঁই অঠাঁইয়ে রয়।।

আশেকের মাশুক নামাজ
যাতে রাজি সাঁই রে-নিয়াজ
লালন করে শৃগালের কাজ
দিয়া সিঙ্ঘের দায়।।

বাংলিশ/Banglish

Dhanya ashiki janay e deen duniyay. Ashek jore gagoner chand patale namay.. Nam jope na, kam kore na shuddho del ashek deowana taite amar sai robbana modot soday.. Suir chidre chalay hati bina tele jwalay bati soday nishtha roti thai othaiye roy.. Asheker mashuk namaj jate raji sai re-niyaj Lalon kore srigaler kaj diya singher day..

Discussion

Public comments for Dhanya Ashiki Janay E Deen Duniyay are available on the discussion page.

View discussion