ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে।
কর রে মন সেজদা, সেই জায়গা চিনে।।
জগৎ জুড়ে দিলে সেজদা
তবু ঘটলো দূর-অবস্থা
ইমান হইল পোক্তা
বেড়েছে জমিন।।
এমনি মাহাত্ম জায়গায়
সেজদা দিলে মকবুল হয়
আজাজিলের বিশ্বাস নয়
করেনি সেই জন্য।
ইবলিসের সেজদার উপর
সেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে, সেই বিচার
ত্বরায় লও জেনো।।
Discussion
Public comments for Dhore Ajajil Sejda Baki Rekhe Konkhane are available on the discussion page.
View discussion