ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা
এগো সুতলি কাঁইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া।।
কোন বা দেশে গেল বা পাখি না আসল ফিরিয়া
রাধারানীর পোষা পাখি মৰ্ম্মকুরাতে খাইল ধরা।।
আর দেবো না পিরিতি করে জগৎ জুড়িয়া
ও পিরিত করছে যেজন মরছে। সেজন পিরিত না করছে জন।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান ত্যজিয়া।।
Discussion
Public comments for Dhoriya De Go Pransojoni are available on the discussion page.
View discussion