দিব্যজ্ঞান থাকিলেই জ্ঞানী হবি না
সে জ্ঞানে যদি না করিস
সাঁইয়ের ভজনা।।
একেতে মাবুদের দরবার
সেখানেই রাসুলের কারবার
জনগম মুর্শিদের বাজার
অন্তরেই করে দেখ না।।
দিব্যজ্ঞান যার মাঝে আছে
সেইতো সন্ধান করেছে
সাধের জনম আমার মিছে
আমি হীনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আমার আমি হইয়া
পরারে আপন করিয়া
দিন কাটাইয়া দেখ না।।
Discussion
Public comments for Dibyajnan Thakilei Gyani Hobi Na are available on the discussion page.
View discussion