দিনে দিনে হল আমার দিন আখেরি।
আমি ছিলাম কোথায়, এলাম কোথা
আবার যাব কোথায় ভেবে মরি।।
বসত করি দিবারাতে,
ষোল জন বোম্বেটের সাথে;
আমায় যেতে দেয় না সরল পথে,
আমায় কাজে কাজে করে দাগাদারি।।
বাল্যকাল খেলায় গেল;
যুবকাল কলঙ্ক হল;
আবার বৃদ্ধকাল সামনে এল,
মহাকালে করলে অধিকারী।।
যে আশায় ভবে আসা,
তাতে হল ভগ্নদশা;
লালন বলে, হায় কি দশা,
আমার উজাইতে ভেটেন প’ল তরী।।
Discussion
Public comments for Dine Dine Holo Amar Din Akheri are available on the discussion page.
View discussion