দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন Dirgho Jibonpoth Koto Dukkhotap

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন—
গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥

খুলে রেখেছেন তাঁর অমৃতভবনদ্বার—
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ॥

অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি—
ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।

অনন্ত আলয় যার কিসের ভাবনা তার—
নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ॥

বাংলিশ/Banglish

Dirgho jibonpoth, koto dukkhotap, koto shokdohon-- Geye choli tobu tnar korunar gaan. Khule rekhechhen tnar omritobhobonodwar-- Shranti ghuchibe, oshru muchibe, e pother hobe obosan. Ononter pane chahi anonder gaan gahi-- Khudro shokotap nahi nahi re. Ononto aloy jaar kisher bhabona tar-- Nimesher tuchcho bhare hobo na re mriyoman.

Discussion

Public comments for Dirgho Jibonpoth Koto Dukkhotap are available on the discussion page.

View discussion