Back to Library
Optimistic

কখনও সময় আসে জীবন মুচকি হাসে Kakhono Somoy Ashe

Kabir Suman

Kakhono Somoy Ashe lyrics by Kabir Suman (1992). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album
Tomake Chai
Release

1992

গীতিকার
কবীর সুমন
কণ্ঠশিল্পী
কবীর সুমন
ধরণ
আধুনিক
Lyrics

কখনও সময় আসে জীবন মুচকি হাসে
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা৷

আশা নিয়ে ঘর করি
আশায় পকেট ভ’রি
প’ড়ে গেছে কোন্ ফাঁকে চেনা আধুলি
হিসেব মেলানো ভার
আয়-ব্যয় একাকার
চ’লে গেল সারাদিন এল গোধূলি

সন্ধে নেবে লুটে
অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা
সীমানা পেরোতে চাই
জীবনের গান গাই
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা৷

Read in Banglish
Kakhono somoy ashe jibon muchki hashe Thik jeno pore paowa choddo ana Onek diner por mile jabe oboshor Asha rakhi peye jabo baki du-ana. Asha niye ghor kori Ashay pocket bhori Pore geche kon phake chena adhuli Hisheb melano bhar Ay-byay ekakar Chole gelo saradin elo godhuli Sondhe nebe lute Onekta chetepute Ondhokarer tobu ache shimana Shimana perote chai Jiboner gaan gai Asha rakhi peye jabo baki du-ana.

Related songs

More songs you may enjoy.

Reflective

Shono Thik Shurur Age

শোনো ঠিক শুরুর আগে

Kabir Suman

"শোনো ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি যদিও অনেক বলার তবুও খানেক কমিয়ে বলি চারিদিকে চলছে যা তা— চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে এসব"

Inspired

Mon Amar (Tomar Kotha Shunte Bhalo Lage)

মন আমার (তোমার কথা শুনতে ভালো লাগে)

Kabir Suman

"তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে শোনায় তোমার কথা আমায় প্রায়ই তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে শুনলাম তোমাকে তাই"

Satirical

Sita Our Gita

সীতা ওউর গীতা

Kabir Suman

"সীতা একা বসেছিলেন অশোক কাননে আমি গেলাম হনু সেজে তোমরা জাননে আমার বুকে ছবি লেজে ভর্তি কেরোসিন সীতা গেলেন মূর্ছা দেখে অগ্নিকাণ্ড সিন"

Reflective

Theme Jete Jete

থেমে যেতে যেতে

Kabir Suman

"থেমে যেতে যেতে একবার কোনোমতে জোর করে যদি একবার হেঁটে যেতে বেছে নিতে যদি একবার, বড় ভালো হতো একবার, শুধু একবার কোনোমতে"

Philosophical

Chaichi Tomar Bondhuta

চাইছি তোমার বন্ধুতা

Kabir Suman

"তোমায় আমি গড়তে চাই না, পড়তে চাই না, কাড়তে চাই না, নাড়তে চাই না ফুলের মতো পাড়তে চাই না, চাইছি তোমার বন্ধুতা। তোমায় আমি বাঁধতে চাই না, রাখতে চাই না, কাটতে চাই না, ছাড়তে চাই না"

Nostalgic

Hetampurer Mathey

হেতমপুরের মাঠে

Kabir Suman

"হেতমপুরের মাঠে কে একটা তোর মতো ঠিক হাঁটে তার চলন বলন সব যেন পাখির কলরব"

Discussion

Public comments for Kakhono Somoy Ashe are available on the discussion page.

View discussion