দয়াল নিতাই কারো ফেলে যাবে না।
চরণ ছেড়ো নারে, ছেড়ো না।
দৃঢ় বিশ্বাস করি এমন
ধরো নিতাই চাঁদের চরণ
এবার পার হবি, পার হবি তুফান
অ-পারে কেউ থাকবে না।
হরির নাম-তরণী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে
এমন দয়াল চাঁদকে পেয়ে
শরণ কেনে নিলে না।
কলির জীবকে হয়ে সদায়।
পারে যেতে ডাকছে নিতাই
অধীন লালন বলে, মন চল যাই
এমন দয়াল মিলবে না।।
Discussion
Public comments for Doyal Nitai Karo Phele Jabe Na are available on the discussion page.
View discussion