হতে চাও হুজুরের দাসী।
মনে গোল তো পোরা রাশি রাশি।
না জান সেবা-সাধনা
না জান প্রেম-উপাসনা
সদাই দেখি ইতরপানা
প্রভু রাজি হবে কিসি৷
কেশ বেশে বেশ করলে কি হয়
রসবোধ না যদি রয়।
রসবতী কে তারে কয়
কেবল মুখে হাসি।
কৃষ্ণপদে গোপী সুজন
করেছিল দাস্য সেবন
লালন বলে, তাই কি রে মন
পারবি ছেড়ে সুখবিলাসী।।
Discussion
Public comments for Hote Chao Huzurer Dasi are available on the discussion page.
View discussion