দুজাহানের বাদশা নবীজি মোহাম্মদ রাসুল আমেনা মায়ের উদরে এলেন বিশ্বকূল।।
নবীর এনতেজারে খুশি দুনিয়ার সকল এসেছেন হাবিবুল্লাহ মোহাম্মদ রাসুল।।
উৎফুল্লে সব জড় জীবেরা হয়েছে মশগুল ইসলাম শিশু নূর মোহাম্মদ নূর ইয়া নূরে দুল।।
দোলারি দুলাল বিশ্ব দুলাল ইমানেরই ফুল দুদোল দুলে নূরে লালে লাজমুখী চাঁদ তুল।।
পাপ হানিলো গুণাহ গেলো মুক্তি পেল ভূল নবী এলো নূর মোহাম্মদ গান গাহে বুলবুল।।
আলোয় আলো দুনিয়া হলো আলোতে ঝলমল রাসুলুল্লাহ’র আবাস হলো দুনিয়া মদিনাতুল।।
Discussion
Public comments for Dujahaner Badsha Nobiji Mohammad Rasul are available on the discussion page.
View discussion