এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
পাগলে পাগলে মেলা।।ধু।।
এক পাগল শচীর গৌরাঙ্গ বহু পাগল ধরছে সঙ্গ
নিতাই অদ্বৈত পাগল হরিদাস সঙ্গের চেলা।
সব ঠাঁই পাগলের কারখানা পাগল ছাড়া সুস্থ মিলে না
রূপ সনাতন বদ্ধ পাগল শয়ন করছে গাছের তলা।
যত সব পাগলের কারবার পাগলে পাগলে ভরা হাট গঞ্জ বাজার
কোনো পাগল লোকসান দেয় কোনো পাগলের বেলার মেলা।
কোনো পাগলে কান্দে বসে কোনো পাগলে সদায় হাসে
রাধারমণ পাগল বলে হেলায় হেলায় জনম গেলা।
Discussion
Public comments for E Bhobo Shudhu Pagoler Mela are available on the discussion page.
View discussion