এ ধনি মানিনি মান নিবার।
আবীরে অরুণ শ্যাম অঙ্গ মুকুর পর,
নিজ প্রতিবিম্ব নেহার।।
তুহুঁ এক রমণী, শিরোমণি রসবতী,
কোন্ ঐছে জগমাহ?
তোহারি সমুখে, শ্যাম সহ বিলসব,
কৈছন রস নিরবাহ?
ঐছন সহচরী বচন হৃদয়ে ধরি,
সরমে ভ্রমে মুখ ফেলি।
ঈষৎ হাসি সনে, মান তেয়াগল,
উলসিত দুহেঁ দোঁহা হেরি।।
পুন সব জন মেলিকরয়ে বিনোদ কেলি,
পিচকারি করি হাতে।
দ্বিজ চণ্ডীদাস আবীর যোগাওত,
সকল সখীগণ সাথে।।
Discussion
Public comments for E Dhoni Manini Mana Nibara are available on the discussion page.
View discussion