Back to Library
Devotional

এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে Ebar Nirob Kore Dao Hey Tomar Mukhor Kobire

Rabindranath Tagore

Ebar Nirob Kore Dao Hey Tomar Mukhor Kobire lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥

নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর’ গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,
গানের টানে মিলুক এসে তোমার চরণে।

বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি—
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥

Read in Banglish
Ebar nirob kore dao hey tomar mukhor kobire. Tar hridoy-banshi apni kere bajao gobhire. Nishithraater nibir sure banshite tan dao hey pure Je tan diye obak koro grohoshoshire. Ja-kichu mor choriye ache jibon-morone, Ganer tane miluk ese tomar chorone. Bohudiner bakkorashi ek nimeshe jabe bhashi-- Ekla bose shunbo banshi okul timire.

Related songs

More songs you may enjoy.

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Asim Akashe Agonyo Kiron

অসীম আকাশে অগণ্য কিরণ

Rabindranath Tagore

"অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে- তুমি কোথায়, তুমি কোথায়?"

Devotional

Manomohon, Gahon Jamini Sheshe

মনোমোহন, গহন যামিনীশেষে

Rabindranath Tagore

"মনোমোহন, গহন যামিনীশেষে দিলে আমারে জাগায়ে ॥ মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ আঁখি শুভ্র আলোক লাগায়ে ॥"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Devotional

Rupasagore Dub Diyechi Aruprotan Asha Kori

রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি

Rabindranath Tagore

"রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥ সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,"

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Discussion

Public comments for Ebar Nirob Kore Dao Hey Tomar Mukhor Kobire are available on the discussion page.

View discussion