Back to Library
Devotional

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক akarane akale mor porlo jokhon dak

Rabindranath Tagore

akarane akale mor porlo jokhon dak lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি ।
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,
ধরায় তখন তিমিরগহন রাতি ।

ঘরের লোকে কেঁদে কইল মোরে,
‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’
আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধ’রে,
হাতে আমার এই-যে আছে বাতি ।।’

বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা,
ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে-
আধেক-দেখা করে আমায় আঁধা ।

গর্বভরে যতই চলি বেগে
আকাশ তত ঢাকে ধুলার মেঘে,
শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে-
পায়ে পায়ে সৃজন করে ধাঁদা ।।

হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজলে,
হঠাৎ হাতে নিবল আমার বাতি ।
চেয়ে দেখি, পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কোলে-
চেয়ে দেখি তিমিরগহন রাতি ।

কেঁদে বলি মাথা করে নিচু,
‘শক্তি আমার রইল না আর কিছু ।’
সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথি ।।

Read in Banglish
akarane akale mor porlo jokhon dak tokhon ami chilem shoyon pati. bishwo tokhon tarar aloy daraye nirbak, dhoray tokhon timirgohon rati. ghorer loke kende koilo more, ‘andhare poth chinbe kemon kore?’ ami koinu, ‘cholbo ami nijer alo dhore, hate amar ei-je ache bati..’ bati jotoi uccho shikhay jole apon teje choke totoi lage alor badha, chayay mishe chari dike maya choray she-je- adhek-dekha kore amay andha. gorbobhore jotoi choli bege akash toto dhake dhular meghe, shikha amar kepe othe odhir hawa lege- paye paye srijon kore dhanda.. hothat shire laglo aghat boner shakhajole, hothat hate niblo amar bati. cheye dekhi, poth hariye felechi kon kole- cheye dekhi timirgohon rati. kende boli matha kore nichu, ‘shokti amar roilo na ar kichu.’ shei nimeshe hothat dekhi, kokhon pichu pichu esheche mor chiropother sathi..

Related songs

More songs you may enjoy.

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Devotional

Asim Dhan To Achhe Tomar

অসীম ধন তো আছে তোমার

Rabindranath Tagore

"অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥"

Philosophical

Sokol Bhoyer Bhoy Je Tare Kon Bipode Karbe

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে

Rabindranath Tagore

"সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে। প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কালে সে ছাড়বে।"

Devotional

Je Rate Mor Duarguli Bhanglo Jhore

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

Rabindranath Tagore

"যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥ সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?"

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Discussion

Public comments for akarane akale mor porlo jokhon dak are available on the discussion page.

View discussion