Back to Library
Melancholic

এবারের দুর্দশার কথা কইতে মনে লাগে ব্যথা Ebarer Durdashar Kotha

Shah Abdul Karim

Ebarer Durdashar Kotha lyrics by Shah Abdul Karim (1954). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album
Gono Sangeet
Release

1954

কণ্ঠশিল্পী
শাহ আবদুল করিম
Lyrics

এবারের দুর্দশার কথা
কইতে মনে লাগে ব্যথা
খোরাক বিনে যথা-তথা মানুষ মারা যায় ॥

কেউ মরেছে অর্ধ মরা
একেবারে বুদ্ধিহারা
হইয়া পাগলের ধারা ঘুরিয়া বেড়ায়।
হায় রে হায় খোরাক বিনে
শুকায় অঙ্গ দিনে দিনে
মায়ের বুকে সন্তানে দুগ্ধ নাহি পায় ॥

দেশেতে মজুরি নাই
মজুরের কপালে ছাই
ভিখারির ভিক্ষা নাই সবের দরজায়।
রাড়ি বুড়ির দুঃখের চিন
গ্রামে গ্রামে চাউলের মিশিন
ধনী মানীর রঙের দিন এই বাঙলায় ॥

এমন আছে অনেক জনা
সপ্তায় এক দিন অন্ন পায় না
কত অখাদ্য ভক্ষণ করে পেটেরই ক্ষুধায়।
সরকারের চক্ষে যখন
ভেসে উঠল এই বিড়ম্বন
কুড়ি টাকা চাউলের মণ কন্ট্রলে বিকায় ॥

অনেকেরই পয়সার অভাব
এতে তাদের হলো না লাভ
তারা শুধু বসে আছে রিলিফের আশায়।
সরকারের বিবেচনা
বসাইলেন লঙ্গরখানা
ডাইলে চাউলে একবার খানা প্রতি রোজ খাবায় ॥

এবারের অভাবের ধারা
ঠেকছে শুধু মজুর যারা
সরকারের সাহায্য ছাড়া নাই কোনো উপায়।
জনাব মৌলানা ভাসানী
কাঙালের বন্ধু তিনি
চিন্তা করেন দিনরজনী গরিব দুঃখীর দায় ॥

আদর করে পরোয়ারে
সৃষ্টি করলেন মানবেরে
সেই মানব আজ অনাহারে প্রাণে মারা যায়।
কেউ নহে কার সঙ্গের সাথি
ভাইর দয়া নাই ভাইয়ের প্রতি
ঘটাইল এই দুর্গতি লোভলালসায় ॥

বাউল আবদুল করিম বলে
কেউ ভাসে নয়নজলে
কেউ আছে রঙমহলে ফুলেরই শয্যায়।
শূন্য করে পরার বাড়ি
জমাইয়া টাকা কড়ি
যাবার বেলা একাশ্বরি শুধু হাতে যায় ॥

Read in Banglish
Ebarer durdashar kotha Koite mone lage byatha Khorak bine jotha-totha manush mara jay ॥ Keu morechhe ordho mora Ekebare buddhihara Hoiya pagoler dhara ghuriya beray. Hay re hay khorak bine Shukay ongo dine dine Mayer buke shontane dugdho nahi pay ॥ Deshete mojuri nai Mojurer kopale chai Bhikhari bhikkha nai sober dorjay. Radi burir dukkher chin Grame grame chauler mishin Dhoni manir ronger din ei Banglay ॥ Emon ache onek jona Soptay ek din onno pay na Koto okhaddo bhokkhon kore peteri khudhay. Sorkarer chokkhe jkhon Bhese uthlo ei birombon Kuri taka chauler mon kontrole bikay ॥ Onekeri poysar obhab Ete tader holo na labh Tara shudhu bose ache rilifer ashay. Sorkarer bibechona Bosailen longorkhana Daile chaule ekbar khana proti roj khabay ॥ Ebarer obhaber dhara Thekche shudhu mojur jara Sorkarer shahajyo chara nai kono upay. Jonab Maulana Bhasani Kangaler bondhu tini Chinta koren dinrojoni gorib dukkhir day ॥ Ador kore poroware Srishti korlen manobere Sei manob aj onahare prane mara jay. Keu nohe kar songger sathi Bhair doya nai bhaier proti Ghotailo ei durgoti lobh-laloshay ॥ Baul Abdul Karim bole Keu bhase noyonjole Keu ache rongmohole phuleri shojjay. Shunno kore porar bari Jomaiya taka kori Jabar bela ekashwori shudhu hate jay ॥

Related songs

More songs you may enjoy.

Protest

Prane Bacha Day

প্রাণে বাঁচা দায়

Shah Abdul Karim

"প্রাণে বাঁচা দায় প্রাণে বাঁচা দায় রে নিদারুণ ক্ষুধার আগুন জ্বলে কলিজায় রে ॥"

Protest

Moner Dukhkho Bolbo Kare

মনের দুঃখ বলবো কারে

Shah Abdul Karim

"মনের দুঃখ বলবো কারে কেন যে বারে বারে পরে যাই ঘোর আঁধারে ॥ ভারত বিভক্ত হলো পাকিস্তান চলে এল স্বৈরাচারে সুযোগ নিল ষড়যন্ত্র করে"

Reflective

Jibone Koto Ashar Swapno Dekhlam

জীবনে কত আশার স্বপ্ন দেখলাম

Shah Abdul Karim

"জীবনে কত আশার স্বপ্ন দেখলাম। আশায় নেশায় পড়ে কত গান লেখলাম ॥ গানের আসরে যখন গান গাইতে যাই। মধ্যে মধ্যে গরিবের দুঃখের গান গাই ॥"

Empowering

Ore Mojur Chasha Koro Kar Asha

ওরে মজুর চাষা করো কার আশা

Shah Abdul Karim

"ওরে মজুর চাষা করো কার আশা নিজের কর্ম নিজেই করতে হবে বাঁচতে যদি চাও এক হয়ে দাঁড়াও নইলে বিফলে জীবন যাবে ॥"

Rebellious

Ar Ghume Theko Na Chashi Bhai

আর ঘুমে থেকো না চাষি ভাই

Shah Abdul Karim

"আর ঘুমে থেকো না চাষি ভাই কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই ॥ আঁখি খোলো মাথা তোলো পাকিস্তান জিন্দাবাদ বল রে"

Revolutionary

Are O Sarboharar Dol

আরে ও সর্বহারার দল

Shah Abdul Karim

"আরে ও সর্বহারার দল ভয় কিরে আর বন্দুক কামান একযোগে সব চল রে সর্বহারার দল ॥"

Discussion

Public comments for Ebarer Durdashar Kotha are available on the discussion page.

View discussion