এবেলা ডাক পড়েছে কোন্‌খানে Ebela Dak Poreche Konkhane

এবেলা ডাক পড়েছে কোন্‌খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে।
সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুবসাঁতারে—
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো, মন জানে॥

এবেলা মন যেতে চায় কোন্‌খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে॥

বাংলিশ/Banglish

Ebela dak poreche konkhane phaguner klanto khoner shesh gane. shekhane stobdho binar tare tare shurer khela dubshatare-- shekhane chokh mele jar pai ne dekha tahare mon jane go, mon jane. ebela mon jete chay konkhane niralay lupto pother sondhane. shekhane milondiner bhola hashi lukiye bajay korun bashi, shekhane je kothati hoy na bola she kotha roy kane go, roy kane.

Discussion

Public comments for Ebela Dak Poreche Konkhane are available on the discussion page.

View discussion