Back to Library
Melancholic

এভাবেই চলে যাবো Ebhabei Chole Jabo

Prameya

Ebhabei Chole Jabo lyrics by Prameya (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

2023

গীতিকার
প্রমেয়
কণ্ঠশিল্পী
শুভম মিত্র
ধরণ
আধুনিক
Lyrics

এভাবেই চলে যাবো দুদিনের ভাড়াবাড়ি ছেড়ে
আমরা তাদেরই মত, ঘুরপথে যারা ঘরে ফেরে
আবারও বিকেল হবে অ্যান্টেনা ছুঁয়ে কাটা ঘুড়ি
দুজনায় শেষ দেখা হয়ত বছর দশ কুড়ি

আজও ঝড় হয়, ছাদে এলোকেশে ভেজে অভিমানী
আজ ভয় হয়, শহরের শূন্যতা জানি
আজও ঝড় হয়, ছাদে এলোকেশে ভেজে অভিমানী
আজ ভয় হয়, শহরের শূন্যতা জানি
তবুও রাতের ট্রেনে, জানালার সিট রাখি ছেড়ে
আমরা তাদেরই মত ঘুরপথে যারা ঘরে ফেরে।

কুয়াশাই ভালোলাগে খুঁজে পাই প্রলাপের ছুতো
মানুষটা মরে যায়, বাড়ি ফেরে প্রিয় জামা জুতো
হতাশারা বড় হবে চুনখসা দেওয়ালের ঘরে
বৃষ্টি বিকেলে তবু মায়ের গন্ধ মনে পড়ে

আজও ভোর হয়, পাখি উড়ে যায় সিগারেট ঠোঁটে
আজও ঘোর হয়, শীতঘুমে গাড়িঘোড়া ছোটে
আজও ভোর হয়, পাখি উড়ে যায় সিগারেট ঠোঁটে
আজও ঘোর হয়, শীতঘুমে গাড়িঘোড়া ছোটে

মৃতদেহে ভালো আছি, ছুঁয়ে দিলে ব্যথা যায় বেড়ে
আমরা তাদেরই মত, ঘুরপথে যারা ঘরে ফেরে
আমরা তাদেরই মত, ঘুরপথে যারা ঘরে ফেরে
আমরা তাদেরই মত, ঘুরপথে যারা ঘরে ফেরে。

Read in Banglish
Ebhabei chole jabo dudiner bharabari chhere Amra taderi moto, ghurpothe jara ghore phere Abaro bikel hobe antena chhuye kata ghuri Dujonay shesh dekha hoyto bochor dosh kuri Ajo jhor hoy, chhade elokeshe bheje obhimani Aj bhoy hoy, shohorer shunnyota jani Ajo jhor hoy, chhade elokeshe bheje obhimani Aj bhoy hoy, shohorer shunnyota jani Tobuo rater trene, janalair seat rakhi chhere Amra taderi moto ghurpothe jara ghore phere. Kuashai bhalolage khunje pai prolaper chhuto Manush-ta more jay, bari phere priyo jama juto Hotashara boro hobe chunkhosha deoyaler ghore Brishti bikele tobu mayer gondho mone pore Ajo bhor hoy, pakhi ure jay cigarette thonte Ajo ghor hoy, shitghume garighora chhote Ajo bhor hoy, pakhi ure jay cigarette thonte Ajo ghor hoy, shitghume garighora chhote Mritodehe bhalo achhi, chhuye dile byatha jay bere Amra taderi moto, ghurpothe jara ghore phere Amra taderi moto, ghurpothe jara ghore phere Amra taderi moto, ghurpothe jara ghore phere.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Melancholic

Ei Ki Prithibi Sei

এই কি পৃথিবী সেই

Aparesh Lahiri

"এই কি পৃথিবী সেই ? যেথায় আশার আলো ছলনা করে চোখের পাতায় কান্না যে শুধু ঝরে তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?"

Melancholic

Simahin Sagore Bhashiye Bhela

সীমাহীন সাগরে ভাসিয়ে ভেলা

Abdul Jabbar

"সীমাহীন সাগরে ভাসিয়ে ভেলা চলেছি একেলা, চলেছি একেলা ।। আঁধারের মাঝে হায় কতবার পথ আমি ভুলেছি"

Satirical

Sita Our Gita

সীতা ওউর গীতা

Kabir Suman

"সীতা একা বসেছিলেন অশোক কাননে আমি গেলাম হনু সেজে তোমরা জাননে আমার বুকে ছবি লেজে ভর্তি কেরোসিন সীতা গেলেন মূর্ছা দেখে অগ্নিকাণ্ড সিন"

Philosophical

Ki Manush Banaila Bhobe

কী মানুষ বানাইলা ভবে

Tabib Mahmud

"কী মানুষ বানাইলা ভবে জানেনা কাল কী হবে তবু ভাবে সারাক্ষণ রে দয়াল যেনো সে বাচবে আজীবন"

Philosophical

Kritodaser Nirban

ক্রীতদাসের নির্বাণ

Tahsan

"কামনাকে প্রথম বলি বিষয় বাসনাকে দ্বিতীয় জানি আরাধনা… আরাধনাকে তৃতীয় জানি"

Discussion

Public comments for Ebhabei Chole Jabo are available on the discussion page.

View discussion