এই ছায়াপথে Ei Chayapothe

Black

ছায়াপথ ছেড়ে এখানে এসেছি
অথবা ছায়াপথেই রয়েছি যেন।
এখানে পথের দু’ধারে ফোটে ফুল,
যেখানে মেয়েটি কাঁদছে লুকিয়ে।
শেষ রাতের পথে ঘুরে কবিদের ম্লান মুখ দেখি।
ভালোবাসার খুব কাছেই ভালোবাসার মৃতদেহ…

এখানেই স্বপ্নের মৃত্যু, এখানেই ক্ষয়ে যেতে হয়।
মানুষ তাকিয়ে থাকে অর্থহীন নীল শূন্যতায়।

ছায়াপথে এত আঁধার দেখিনি।
এখানে শীতার্ত রাতে শিশুর মৃত্যু।
কবির বিমর্ষ চোখে দেখি সূর্যোদয়,
সূর্যটা যদিও প্রাচীন আকাশেই স্থির।

বাংলিশ/Banglish

Chayapoth chhere ekhane eshechi Othoba chayapothei royechi jeno. Ekhane pother dudhare phote phul, Jekhane meyeti kandche lukiye. Shesh rater pothe ghure kobider mlan mukh dekhi. Bhalobashar khub kachei bhalobashar mritodeho… Ekhanei shopner mrityu, ekhanei khoye jete hoy. Manush takiye thake orthoheen neel shunnotay. Chayapothe eto adhar dekhini. Ekhane shitarto rate shishur mrityu. Kobir bimorsho chokhe dekhi surjyodoy, Surjyota jodio prachin akashei sthir.

Discussion

Public comments for Ei Chayapothe are available on the discussion page.

View discussion