এ হৃদয় লয়ে প্রতি ক্ষণে ক্ষণে
কে যেন খেলিছে পাশা।
সে কি গো ভাগ্য মোর
বাসর বাধার স্বপ্নে যে শুধু মেলে গো
কাঁটার জ্বালা
পাইনি তো ফুল ডোর।।
ভুল বুঝে একি ভুলিতে চাওয়ার খেলা
মোর প্রেম যেন কেঁদে ফেরে সারা বেলা
ঝরা মাধবীর চোখে যে শিশির ঝরে
সে তো আমারই প্রেমের একফোটা আঁখিলোর।।
ওগো স্মৃতির রাখাল বাজায়োনা বাঁশী
অমন করুণ করে—
হিসাবের খাতা খুলে দেখি সে তো
কত ভুলে গেছে ভরে।
এ জীবনে শুধু ক্ষতিই হল যে জমা
পাষাণেরই মত নিষ্ঠুর যেন গো ক্ষমা
নিশীথে নিবিড়ে তৃষিত প্রদীপ ঘিরে
আঁধার ঘনায় তবু তো আসে না ভোর।
Discussion
Public comments for Ei Hridoy Loye Proti Khone Khone are available on the discussion page.
View discussion