Back to Library
Philosophical

এই যে দুনিয়া কিসের লাগিয়া Ei Je Duniya Kisher Lagiya

Abdul Alim

Read Ei Je Duniya Kisher Lagiya in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
কণ্ঠশিল্পী
আব্দুল আলীম
Lyrics

এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই ॥
কার সঙ্গে যুক্তি করে গড়িলে সংসার,
ভেদেরগঞ্জে গিয়া আমি পাইলাম না কিনার
তুমি সাকার, তুমি নিরাকার, তুমি বিনে আর কেহ নাই ॥

ছায়াবাজির পুতুলরূপে বানাইয়া মানুষ,
যেমনি চালাও তেমনি চলি পুতুলের কী দোষ?
(তোমার) হাতের তারে এমনি কৌশল ছেড়ে দিলে থেমে যাই ॥

তুমি ধর্ম তুমি কর্ম তুমি কর্ণধার,
তোমার কর্ম তুমি কর (কেন) আমরা গোনাগার?
তোমার ইচ্ছায় চলিছে সংসার,
তুমি খাওয়াইলে আমরা খাই ॥

তুমি কখন থাক সিংহাসনে ধরিয়া রাজবেশ
কখন বা ভিখারি হইয়া ভ্ৰম নানান দেশ ।
তোমার রূপের নাই কোন শেষ
জায়গা কইরাছ কোন বা ঠাঁই ॥

তুমি বেহেস্ত তুমি দোযখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ভ্রমর তুমি তাহার গন্ধ
তোমার আমার এই সম্বন্ধ, দেশ-বিদেশ ঘুরে বেড়াই

রশিদ উদ্দিন বলে তোমার পাপ-পুণ্যের ভার
তোমার কর্মে তুমি আবার করিবে বিচার
(তোমার) বেহেস্ত চাই না দোযখ ডরাই না
কেবলমাত্র তোমায় চাই ॥

Read in Banglish
Ei je duniya kisher lagiya, eto jotne goriache sain Kar songe jukti kore gorile songshar, Bhedergonje giya ami pailam na kinar Tumi shakar, tumi nirakar, tumi bine aar keho nai Chayabajir putul-rupe banaiya manush, Jemni chalao temni choli putuler ki dosh? (Tomar) hater tare emni koushol chhere dile theme jai Tumi dhormo tumi kormo tumi kornodhar, Tomar kormo tumi koro (keno) amra gonagar? Tomar icchay choliche songshar, Tumi khaoaile amra khai Tumi kokhon thako shinghashone dhoriya rajbesh Kokhon ba bhikhari hoiya bhromo nanan desh Tomar ruper nai kono shesh Jayga koiracho kon ba thai Tumi beheshto tumi dojokh tumi bhalo mondo Tumi phul tumi bhromor tumi tahar gondho Tomar amar ei shombondho, desh-bidesh ghure berai Rashid Uddin bole tomar pap-punner bhar Tomar korme tumi abar koribe bichar (Tomar) beheshto chai na dojokh dorai na Kebolmatro tomay chai

Related songs

More songs you may enjoy.

Melancholic

Holudiya Pakhi Sonari Boron

হলুদিয়া পাখি সোনারই বরণ

Abdul Alim

"হলুদিয়া পাখি, সোনারই বরণ পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে।"

Devotional

Ore Nishi Tumi Keno Nishthur Sajile

ওরে নিশি তুমি কেন নিষ্ঠুর সাজিলে

Abdul Alim

"ওরে নিশি তুমি কেন নিষ্ঠুর সাজিলে এ বিশ্ব রাখিয়ে ঘুমে কোথায় চলিলে।। তুমি ছিলে কোথায়, যাবে কোথায়, কোথায় হতে এলে হেথায়"

Melancholic

Amar Gaye Joto Dukkhu Soy

আমার গায়ে যত দুঃখ সয়

Bari Siddiqui

"আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।। নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে"

Philosophical

Shua Jao Jao Re

শুয়া যাও যাওরে

Joler Gaan

"মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে ধরতে গেলে শুয়া পাখি শুন্যে উড়াল মারে"

Playful

Juboti Radhe

যুবতী রাধে (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)

Soralpur

"সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়"

Folk

Juboti Radhe

যুবতী রাধে

Shorolpur

"সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়"

Discussion

Public comments for Ei Je Duniya Kisher Lagiya are available on the discussion page.

View discussion