একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘররে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুত
সকলি হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড
পড়ে রবে মাটির ও উপর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকীয় পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
Discussion
Public comments for Ekdin Matir Bhitore Hobe Ghor are available on the discussion page.
View discussion