Back to Library
Devotional

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ Ei-je Tomar Prem

Rabindranath Tagore

Ei-je Tomar Prem lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ,
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥

এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ ’পরে,
এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ॥

প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।
তোমারি ওই মুখ নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ॥

Read in Banglish
Ei-je tomar prem, ogo hridoyhoron, ei-je patay alo nache sonar boron. ei-je modhur alasobhore megh bhese jay akash 'pore, ei-je batash dehe kore amritokkhoron. Probhat-alor dharay amar noyon bhesheche. Ei tomari premer bani prane esheche. Tomari oi mukh nuyeche, mukhe amar chokh thuyeche, amar hridoy aj chuyeche tomari choron.

Related songs

More songs you may enjoy.

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Devotional

Sara Jiban Dilo Alo Surya Graha Chand

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ

Rabindranath Tagore

"সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥ মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে,"

Serene

Ajike Ei Shokal Belate

আজিকে এই সকালবেলাতে

Rabindranath Tagore

"আজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।। আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,"

Inspirational

Je Thake Thak-na Dware

যে থাকে থাক-না দ্বারে

Rabindranath Tagore

"যে থাকে থাক-না দ্বারে, যে-যাবি যা-না পারে ॥ যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি একা তুই চলে যা রে ॥"

Resilient

Jete Jete Ekla Pothe

যেতে যেতে একলা পথে

Rabindranath Tagore

"যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি।"

Serene

Modhur Tomar Shesh Je Na Pai

মধুর, তোমার শেষ যে না পাই

Rabindranath Tagore

"মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ– ভুবন জুড়ে রইল জেগে আনন্দ-আবেশ॥"

Discussion

Public comments for Ei-je Tomar Prem are available on the discussion page.

View discussion