ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু Oder Sathe Melao Jara Choray Tomar Dhenu

ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,
তোমার নামে বাজায় যারা বেণু ॥

পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই-যে কোলাহলের হাটে
কেন আমি কিসের লোভে এনু ॥

কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা-তৃণের অঙ্গুলি!
প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে,
পাখির মুখে এই-যে খবর পেনু ॥

বাংলিশ/Banglish

Oder sathe melao jara choray tomar dhenu, tomar name bajay jara benu ॥ pashan diye bandha ghate ei-je kolaholer hate keno ami kisher lobhe enu ॥ ki dak dake boner pataguli, kar ishara-triner anguli! pranesh amar lilabhore khelen praner khelaghore, pakhir mukhe ei-je khobor penu ॥

Discussion

Public comments for Oder Sathe Melao Jara Choray Tomar Dhenu are available on the discussion page.

View discussion