Back to Library
Devotional

এই করেছ ভালো নিঠুর Ei Korecho Bhalo Nithur

Rabindranath Tagore

Ei Korecho Bhalo Nithur lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।

আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।

যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।

অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো।

Read in Banglish
Ei korecho bhalo, nithur, ei korecho bhalo. Emni kore hridoye mor tibro dohon jalo. Amar e dhup na porale gondho kichui nahi dhale, amar e dip na jhalale dey na kichui alo. Jokhon thake ochetone e chitto amar aghat se je porosh tobo sei to puroshkar. Ondhokare mohe laje chokhe tomay dekhi na je, bojre tolo agun kore amar joto kalo.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ogo Amar Praner Thakur

ওগো আমার প্রাণের ঠাকুর

Rabindranath Tagore

"ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন ক'রে করেছে নিষ্ঠুর। তুমি বসে থাকতে দেবে না যে,"

Devotional

Jini Sokol Kajer Kaji

যিনি সকল কাজের কাজী

Rabindranath Tagore

"যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥"

Devotional

Madhur Rupe Biraj He Bishwaraj

মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ

Rabindranath Tagore

"মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে॥"

Devotional

Nayan Tomare Pay Na Dekhite

নয়ন তোমারে পায় না দেখিতে

Rabindranath Tagore

"নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥"

Devotional

Saphala Karo He Prabhu Aji Sabha

সফল করো হে প্রভু আজি সভা

Rabindranath Tagore

"সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা ॥ বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো--"

Devotional

Shuneche Tomar Nam Anath Atur Jon

শুনেছে তোমার নাম অনাথ আতুর জন

Rabindranath Tagore

"শুনেছে তোমার নাম অনাথ আতুর জন-- এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥ কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়, যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥"

Discussion

Public comments for Ei Korecho Bhalo Nithur are available on the discussion page.

View discussion