Back to Library
Philosophical

এই মানুষে দেখ, সেই মানুষ আছে Ei Manushe Dekh Sei Manush Achhe

Lalon Shah

Read Ei Manushe Dekh Sei Manush Achhe in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

এই মানুষে দেখ, সেই মানুষ আছে।
কত মুনি ঋষি চারি যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে।

জলে যেমন চাঁদ দেখা যায়
সে চাঁদ ধরতে গেলে কে হাতে পায়
ও যে আলেক মানুষ তেমনি সদায়
আছে আলেকে বসে৷

অচিন দলে বসতি-ঘর
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনায়াসে।

আমার হল কি ভ্রান্তি মন
আমি বাইরে খুঁজি ঘরেরি ধন
সিরাজ সাঁই কয়, ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে।।

Read in Banglish
Ei manushe dekh, sei manush achhe. Koto muni rishi chari jug dhore berachhe khunje. Jole jemon chand dekha jay Se chand dhorte gele ke hate pay O je alek manush temni soday Achhe aleke boshe. Ochin dole boshoti-ghor Dwidol podme baram tar Dol nirupon hobe jahar Se rup dekhbe onayashe. Amar holo ki bhranti mon Ami baire khunji ghoreri dhon Shiraj Shai koy, ghurbi Lalon Attototto na bujhe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Devotional

Hordom Poro Illallah

হরদম পড় ইল্লাল্লা

Lalon Shah

"হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷ মরাকেবা মশাহেদা হইলে দেলের কাটবে পর্দা"

Devotional

Moner Bhab Khule Nobi

মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে

Lalon Fakir

"মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে। কেউ ঢাকা দিল্লী হাতড়ে ফেরে কেউ দেখে কাছে।"

Spiritual

Sadhan Bifol Borjokh Bine

সাধন বিফল বরজখ বিনে

Lalon Shah

"সাধন বিফল বরজখ বিনে। এখানে সেখানে বরজখ মূল ঠিকানা দেখ মনে মনে।"

Spiritual

Se Jare Bojhay Sei Bojhe

সে যারে বোঝায় সেই বোঝে

Lalon Shah

"সে যারে বোঝায় সেই বোঝে। মকরউল্লাহর মকড় বুঝা কার সাধ্য আছে।"

Mystical

Sedin Ke Holo Tar Songi Kahare Sudhai

সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই

Lalon Shah

"যেদিন ডিম্ব ভরে ভেসেছিল সাঁই, সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই॥ পয়ার রূপ ধরি এসে দেখা দিল ঢেউতে ভেসে"

Discussion

Public comments for Ei Manushe Dekh Sei Manush Achhe are available on the discussion page.

View discussion