অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরারও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায়গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করনা কেনো ওগো ধণ্য মোরে
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয়গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় তবুও ভালবাসো না তো
Discussion
Public comments for Oliro Kotha Shune are available on the discussion page.
View discussion