এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়,
তার স্বপ্ন আবেশে মোর মুগ্ধ নয়ন।
আজ যেন দেখারে খুঁজে পায়।।
আজ প্রাণে মোর হাওয়া দিল—
ছন্দ ফুল উপহার দিল তার গন্ধ,
শুধু আমার মনের এই নিভৃতে
কোন কবির কবিতা ভাষা চায়।
কত স্বপ্নে কত রঙ্গে,
বাঁশি বাজে সারা অঙ্গে।
কোন রূপময় রূপেরই পরশে–
হল মুখরিত মন বীণা হরষে,
এই ফাগুনেরই উচ্ছল প্রহরে
আজ কোন সুরে পাখী ঐ গান গায়।
Discussion
Public comments for Ei Sundor Ratri Akash Pare are available on the discussion page.
View discussion