Back to Library
Devotional

এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে Ei To Tomar Alokdhenu

Rabindranath Tagore

Read Ei To Tomar Alokdhenu in Bengali and Banglish transliteration, from Geetimalya.

Updated

Lyrics

এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে–
কোথায় ব’সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে॥

তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা–
আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে॥

সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
আঁধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনে আপন গোঠে।
আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত–
মোর জীবনের রাখাল ওগো, ডাক দেবে কি সন্ধ্যা হলে?

Read in Banglish
Ei to tomar alokdhenu surya tara dole dole– Kothay bose bajao benu, chorao mahagagontole. Triner sari tulche matha, torur shakhe shyamol pata– Aloy-chora dhenu era bhir koreche phule phole. Sokalbela dure dure uriye dhuli kothay chhote, Andhar hole sanjher sure phiriye ane apon gothe. Asha trisha amar joto ghure beray kothay koto– Mor jiboner rakhal ogo, dak debe ki shondhya hole?
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Serene

Ajike Ei Shokal Belate

আজিকে এই সকালবেলাতে

Rabindranath Tagore

"আজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।। আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,"

Devotional

Jodi Prem Dile Na Prane

যদি প্রেম দিলে না প্রাণে

Rabindranath Tagore

"যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে ? কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Devotional

Eki Sugandhahillola Bahila

একি সুগন্ধহিল্লোল বহিল

Rabindranath Tagore

"একি সুগন্ধহিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায়॥ হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥"

Discussion

Public comments for Ei To Tomar Alokdhenu are available on the discussion page.

View discussion