Back to Library
Devotional

যদি প্রেম দিলে না প্রাণে Jodi Prem Dile Na Prane

Rabindranath Tagore

Read Jodi Prem Dile Na Prane in Bengali and Banglish transliteration, from Geetimalya.

Updated

Lyrics

যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে ?
কেন তারার মালা গাঁথা,
কেন ফুলের শয়ন পাতা,
কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে ?

যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে ?
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে ?

Read in Banglish
Jodi prem dile na prane Keno bhorer akash bhore dile emon gane gane? Keno tarar mala gatha, Keno phuler shoyon pata, Keno dokhin-hawa gopon kotha janay kane kane? Jodi prem dile na prane Keno akash tobe emon chowa chay e mukher pane? Tobe khone khone keno Amar hridoy pagol-heno Tori sei sagore bhasay jahar kul se nahi jane?

Related songs

More songs you may enjoy.

Serene

Ajike Ei Shokal Belate

আজিকে এই সকালবেলাতে

Rabindranath Tagore

"আজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।। আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Discussion

Public comments for Jodi Prem Dile Na Prane are available on the discussion page.

View discussion