Back to Library
Revolutionary

এক ধরণের বিদ্রোহ হল কবিতা Ek Dhoroner Bidroho Holo Kobita

Kabir Suman

Ek Dhoroner Bidroho Holo Kobita lyrics by Kabir Suman (1994). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album
Gaanwala
Release

1994

গীতিকার
কবীর সুমন
কণ্ঠশিল্পী
কবীর সুমন
ধরণ
আধুনিক
Lyrics

এক ধরণের বিদ্রোহ হল কবিতা
এক ধরনের বিদ্রোহ হল গান
পৃথিবীর যত ফয়দা লোটার যন্ত্র
করে দিতে চাই ভেঙেচুরে খান খান৷৷

এক ধরনের বিদ্রোহ হল সৃষ্টি
এক ধরণের বিদ্রোহ আনে প্রাণ৷
নিষ্পাণ এই সর্বংসহা রাজ্যে
অন্তর্ঘাতি আমাদের এই গান৷৷

এক ধরণের বিদ্রোহ ভালবাসা
এক ধরনের বিদ্রোহ হল দাবী
উগ্র প্রেমের ছুরিতে দিচ্ছি শান
দখল করব জীবনের মৃগনাভি৷

শরীরে চলছে কামনার বিদ্রোহ
গেরিলার মত নির্ভীক তার চোখ
আমার স্পর্ধা তোমারই জীবনমুখি
আমার লড়াই এবার তোমার হোক৷

এক ধরণের বিদ্রোহ হল চৈত্র
বিদ্রোহে পড়ে দমকা চৈতি হাওয়া
নাচে বিদ্রোহে কালবৈশাখী ঝড়
তুফানে ওড়ায় মুমূর্ষু চাওয়া-পাওয়া৷

পরিবর্তন চাওয়াটাই বিদ্রোহ
ধ্বংসের দাবী সৃষ্টিতে উদ্বেল
কামনায় আজ আগুন লেগেছে দেখ,
ভাবনায় ফাটে মলোটভ ককটেল৷৷

Read in Banglish
Ek dhoroner bidroho holo kobita Ek dhoroner bidroho holo gaan Prithibir joto foyda lotar jontro Kore dite chai bhengechure khan khan Ek dhoroner bidroho holo srishti Ek dhoroner bidroho ane pran Nispran ei sorbongsoha rajye Ontorghati amader ei gaan Ek dhoroner bidroho bhalobasha Ek dhoroner bidroho holo dabi Ugro premer churite dicchi shan Dokhol korbo jiboner mrigonabhi Shorire cholche kamonar bidroho Gerilar moto nirbhik tar chokh Amar spordha tomari jibonmukhi Amar lorai ebar tomar hok Ek dhoroner bidroho holo Choitra Bidrohe pore domka choiti haowa Nache bidrohe kalboishakhi jhor Tuphane oray mumurshu chaowa-paowa Poriborton chaowatai bidroho Dhongser dabi srishtite udbel Kamonay aaj agun legeche dekho Bhabnay phate Molotov cocktail

Related songs

More songs you may enjoy.

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Reflective

Ami Sei Horintar Kotha Bolchilam

আমি সেই হরিণটার কথা বলছিলাম

Kabir Suman

"আমি সেই হরিণটার কথা বলছিলাম হরিণটা দৌড়চ্ছিল আমিও— পেছন পেছন—- কচি ঘাস মাড়িয়ে"

Reflective

Shono Thik Shurur Age

শোনো ঠিক শুরুর আগে

Kabir Suman

"শোনো ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি যদিও অনেক বলার তবুও খানেক কমিয়ে বলি চারিদিকে চলছে যা তা— চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে এসব"

Socially Conscious

Sir Ami Parbo (Interview)

স্যার আমি পারব (ইন্টারভিউ)

Kabir Suman

"স্যার আমি পারব স্যার আমি টাইয়ের নট্ বাঁধতে পারি না কিন্তু কোন বাস ছিদাম মুদি লেনে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি"

Melancholic

Bose Achhi Station-e

বসে আছি স্টেশনে

Kabir Suman

"বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেনসের শিশিটা হাতে, বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌডোচ্ছে। বাড়ী ছেড়েছি ডিসেমবর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে, ফিরতে হলে আড়াইশো টাকা, দিতে হবে মাসের শেষে।"

Satirical

Duchokh Buje Jao

দুচোখ বুজে যাও কিছু চেয়ে দেখোনা

Kabir Suman

"দুচোখ বুজে যাও কিছু চেয়ে দেখোনা৷ দুকান বুজে যাও কিছু শুনে দেখোনা৷ কত কী করছে লোকে, কত কী বলছে লোকে – যাও ভুলে যাও কিছু মনে রেখোনা৷"

Discussion

Public comments for Ek Dhoroner Bidroho Holo Kobita are available on the discussion page.

View discussion