এক দিন পাখি উড়ে
এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
এক দিন..
বুকে যেন বাদলের ওই,
মেঘ জমেনা
মন ভেঙ্গে দিতে যেন আর,
ঝড় আসে না
তারে ভেবে কারো চোখে যেন,
জল না আসে, কারো আকাশে।
এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
এক দিন..
উদাসীর বাঁশী আর কেন,
কেউ তো শোনে না
কোনদিন কেউ তার কেন,
মন তো বোঝে না
ঘর ছেড়ে কোনদিন যেন,
শেষে পথে না বসে, পথে না বসে।
এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবেনা সে তো আর কারো আকাশে
এক দিন..
Discussion
Public comments for Ek Din Pakhi Ure Jabe are available on the discussion page.
View discussion